রাজ্য

এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে মেইল জুনিয়র ডাক্তারদের, দাবি এক; অবস্থানের চতুর্থ দিন!

শর্তের পর শর্ত রেখে একদিকে বৈঠক ভেস্তে গেছে। এহেন আবহে এবার ‘অব্যবস্থা’ দূর করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে তাঁকে মেইল করলেন জুনিয়র ডাক্তারেরা।
এবং ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের তরফে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করার পর জুনিয়র ডাক্তাররা সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। কী চেয়েছিলাম? আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে, তার বিচার। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা। তা নিশ্চিত করার জন্য যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, যাঁরা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন, তাঁদের শাস্তি চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখেই আমরা গিয়েছিলাম।’

মুখ্যমন্ত্রীর ‘চেয়ার’ মন্তব্য প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের উবাচ, ‘গত ৩৩ দিন ধরে আমরা রাস্তায়। দরকারে আরও ৩৩ দিন রাস্তায় পড়ে থাকব। কিন্তু বিচার আমাদের চাই। আমরা চেয়ার চাই না।’

বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘তিনদিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।’ বৈঠক না হওয়ায় নবান্নের সামনে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অধিকাংশই বৈঠকে আগ্রহী ছিলেন। কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.