রাজনীতি

লোকসভা নির্বাচনে চুলদাড়ি কাটার পর ক্ষৌরকারকে উপহার রাহুল গান্ধীর

২৪ এর হাইভোল্টেজ লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অভিনব কায়দায় ভোট প্রচার করেছে। পাশাপাশি রাহুল গান্ধীকেও দেখা গিয়েছে জনসংযোগ করতে মানুষের কাছে পৌঁছে গেছে। এমনকি উত্তরপ্রদেশে ভোট প্রচারে বেরিয়ে রাহুল গান্ধীকে দেখা গিয়েছিল একটি সাধারণ দোকানে গিয়ে চুল দাড়ি কাটতে। সেই রায়বারেলির ক্ষৌরকারকে এবার উপহার পাঠালেন রাহুল গান্ধী।

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের পর থেকেই মিঠুনের দোকানে মানুষের আনাগোনা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি রাহুল গান্ধীর চুলদাড়ি কেটে দেওয়ার পর থেকে মানুষের মধ্যে অনেক বেশি পরিচিতি বেড়েছে। এবার সরাসরি সেই কংগ্রেসের শীর্ষ নেতা উপহার পাঠালেন এই ক্ষৌরকারকে। জানেন কি সেই উপকারের তালিকা কি কি ছিল? চলুন জেনে নেই সেই উপহারটি কি?

এবার স্বয়ং রাহুল গান্ধী ওই এলাকার এক সাংসদের হাত দিয়ে দু’টি চুল-দাড়ি কাটার চেয়ার, শ্যাম্পু করার চেয়ার এবং একটি ইনভার্টার ব্যাটারি পাঠিয়েছেন। যেই উপহার পেয়ে বেজায় খুশি ওই ব্যক্তি। এমনকি তার উচ্ছ্বাস দেখা গিয়েছিল তার চোখে মুখে। তিনি নিজেই আশা করেনি কংগ্রেসেরই নেতা এভাবে তাকে উপহার পাঠাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.