কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ! জানা গেছে , সবকিছু ঠিক থাকলে ২৭ অক্টোবর , শহরে পা রাখবেন তিনি । ২৭ তারিখ বিজেপির সদস্য সংগ্রহ অভিযান নিয়ে একটি বিশেষ বৈঠক রয়েছে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে । সেই খানেই যোগ দিয়ে , অমিত শাহের হাত দিয়ে এই সদস্য সংগ্রহ অভিযানের সূচনা হবে বলে খবর । বুধবার শহরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর । কিন্তু জানা গেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সেই সফর বাতিল করা হয় ।
বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য্য জানিয়েছেন , ‘‘বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা অনুষ্ঠানে আগামী রবিবার যোগ দিতে অমিত শাহ কলকাতায় আসবেন।’’
আগামী রবিবার , অমিত শাহের শহরে আসা প্রায় চূড়ান্ত । গোটা দেশ জুড়ে জোড় কদমে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান । তবে আর জি কর কান্ডের জন্য বাংলায় এই অভিযান কিছুটা থমকে রয়েছে । এবার সেই অভিযানেই গতি আনতে , অমিত শাহের হাত দিয়ে অভিযানের সূচনা করছে বাংলার গেরুয়া শিবির । মূলত ২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই , নিজেদের সদস্য সংখ্যা বাড়াতে চায় বঙ্গ পদ্ম শিবির ।







