বিনোদন

নিজের ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েই ঘটলো বিপত্তি তেলেগু অভিনেতা এনটি রামাস্বামির

তেলেগু অভিনেতা এনটি রামাস্বামীর অভিনিত ছবি ‘লাভ রেড্ডি’ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন হায়দরাবাদে। সেখানকারই একটা সিনেমাহলে চলছিল তাঁর ছবি। সবকিছু ঠিকই ছিল, পর্দায় রামাস্বামী-র ছবি চলছিল, দর্শকও খুশি মনে তাঁর ছবি দেখছিলেন। ছবির একটি দৃশ্যে দেখান হয় এক মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে বড় একটা পাথর ওই মহিলার দিকে ছুড়ে দিতে। এমন একটা ছবি দেখে উপস্থিত দর্শক অনুরাগীরা তখন বিভোর। এরপর একটা সময় সিনেমাটিও শেষ হল। আর এরপরই এক এক করে মঞ্চে উঠলেন তেলুগু অভিনেতা এনটি রামাস্বামী সহ ছবি অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরা। আর তখনই ঘটনা ভয়ানক বিপত্তি।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছবি শেষে এনটি রামাস্বামী অভিনেতা অঞ্জন রামচন্দ্র এবং শ্রাবণী কৃষ্ণবেণী সহ কলাকুশলীরা দর্শকদের সঙ্গে কথা বলার জন্য মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। সকলেই তাঁদের অভিনয়ের জন্য অভিবাদন জানাচ্ছেন। এমন সময় হঠাৎই ধড়মড়িয়ে মঞ্চে উঠে এলেন এক মহিলা দর্শক। আচমকা তিনি এনটি রামাস্বামীর দিকে তেড়ে যান এবং তাঁর কলার ধরে মারধর শুরু করে দেন। আকষ্মিক ঘটনায় সকলেই তখন হতবাক। সকলেই তাঁকে টেনে সরানোর চেষ্টা শুরু করেন। তবে ওই মহিলা এতটাই চটেছিলেন কিছুতেই তাঁকে সরানো যাচ্ছিল না। কিছু দর্শককেও তখন মঞ্চে উঠে আসতে দেখা যায়। সকলেই ক্ষুব্ধ ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেন, ‘এটা আসলে সিনেমা, বাস্তবে এনটি রামাস্বামী এমটা করেননি, বোঝার চেষ্টা করুন…’।

এমন ভিডিয়ো দেখে সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্রসঙ্গত, ‘Love Reddy’ ছবিটি স্মরন রেড্ডি লেখা ও পরিচালিত, মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এই ছবিতে বহু বছরের পুরনো প্রেমের গল্প এক অনন্য রূপে তুলে ধরা হয়েছে। এনটি রামস্বামীর চরিত্রটি এখানে খলনায়কের। তিনি কিনা গল্পের কেন্দ্রীয় চরিত্রের মধ্যে সমস্যার কারণ হয়ে দাঁড়ান। ছবিটি মুক্তি পেয়েছে ৮ ই অক্টোবর, ২০২৪ এ স্বল্প বাজেটে ছবি হওয়া সত্ত্বেও এটি দর্শকদের প্রশংসা পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.