জেলা

সমবায় নির্বাচনে আহত কংগ্রেস নেতা কর্মী

সমবায় নির্বাচনে আহত কংগ্রেস নেতা কর্মী বহরমপুরে। শুক্রবার দুপুরে বহরমপুর ব্লকের ঘূর্ণির মোড় জানমহম্মদপুরে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের হাতে আহত কংগ্রেস নেতা কর্মীরা। সমবায় নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখল করে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। সমবায় নির্বাচনের ১৩ টি আসনে আজ ভোট হচ্ছিল। তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখলের চেষ্টা করলে কংগ্রেস কর্মীরা বাঁধা দিতে গেলে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ করেন আহত কংগ্রেস নেতা সাবির শেখ। ঘটনায় ২ জন কংগ্রেস নেতা আক্রান্ত বলেন সাবির শেখ। তিনি বলেন পুলিশের সামনে তৃণমূল কর্মীরা আমাকে মাটিতে ফেলে বেধড়ক মারধোর করে। তাকে আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.