রাজ্য

লক্ষ কন্ঠে গীতা পাঠ কর্মসূচির আয়োজন হতে চলেছে শিলিগুড়িতে

*কলকাতায় লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে ইচ্ছে থাকলেও কলকাতায় উত্তরবঙ্গের বহু মানুষ যেতে পারেনি।তাই এবার তাঁদের আবেদনে সাড়া দিয়েই লক্ষ কন্ঠে গীতা পাঠ কর্মসূচির আয়োজন হতে চলেছে শিলিগুড়িতে।শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন,সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক ও লক্ষ কন্ঠে গীতাপাঠ আয়োজক কমিটির সম্পাদক নিরগুনানন্দ ব্রক্ষ্মচারি।তিনি বলেন,আগামী ১৫ই ডিসেম্বর শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজন করা হয়েছে মেগা গীতাপাঠ চক্রের।তবে আগামী বছর আবারও এই অনুষ্ঠান কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই।বাংলা তথা দেশের যে চারিত্রিক অবক্ষয় এবং মানবসম্পদের অবমূল্যায়ন হচ্ছে,একমাত্র গীতাই পারে বর্তমান পরিস্থিতি থেকে মানবজাতিকে রক্ষা করতে।সংসদের লক্ষ হল মানুষের মধ্যে গীতা চর্চাকে ছড়িয়ে দেওয়া।তিনি প্রশাসনের কাছে আবেদন করেন এদিন এই গীতা পাঠকে ঘিড়ে ট্রাফিক ব্যাবস্থার কিছুটা অসুবিধা হবে কাওয়াখালী এলাকায়।মানুষের যাতে অসুবিধা না হয় তারদিকে নজর রাখে প্রশাসন।*

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.