বিনোদন

বন্দে ভারত এক্সপ্রেসে খাদান প্রমোশনে মালদহ সফরে দেব, পরের গন্তব্য শিলিগুড়ি কোথায়?

বাসে করে খাদানের প্রমোশনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন দেব ও তাঁর টিম। প্রেক্ষাগৃহে খাদানে মুক্তি পাওয়ার আগে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে এবার প্রোমোশনে পুরো খাদানের টিমকে দেখা গেল মালদাহতে। তবে মালদহ কিসে করে গেল? গাড়ি নাকি বাস? প্রমোশনের এই সফরে নায়কের পরের গন্তব্য কোথায়? জানেন কি?

আর ঠিক নয় দিন পর বড় পর্দায় দেখা যাবে বহু অপেক্ষাকৃত সিনেমা খাদান। তবে এতদিন পর্যন্ত টিম খাদান ও দেবকে দেখা গিয়েছিলে বাসে করে প্রমোশনে যেতে। তবে মালদহের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম বজায় রইল না। একেবারে বন্দে ভারত এক্সপ্রেসে মালদহতে উপস্থিত হলেন নায়ক দেব ও অন্যান্য তারকারা। এরপরে দেবকে দেখতেই উচ্ছ্বাসে ফেটে পরে দর্শকমহল।

এছাড়াও দেবের সঙ্গে মঞ্চ কাঁপাল ইধিকা পাল এবং স্নেহা বসু। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়ক। এমনকি দেবের ইনস্টাগ্রাম প্রোফাইলের পোস্টে উঠে এসেছে মানুষের উন্মাদনা। মালটা খুব জমজমা ছবির প্রমোশনের পরের ডেস্টিনেশন ঠিক করে নিয়েছেন নায়ক। এরপর আজ টিম খাদানকে জমজমাট প্রচার করতে দেখা গেল শিলিগুড়িতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.