বিনোদন

ছবি মুক্তি পেতে বাকি আর এক সপ্তাহ, টেনশন হচ্ছে সৌমিতৃষার? কী জানালেন অভিনেত্রী?

মিঠাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর থেকে সৌমিতৃষা কুণ্ডু ব্যস্ত আছেন তার প্রথম ছবি ‘প্রধান’-এর শুটিং নিয়ে। গত কয়েক মাসে বেশ বদলে গিয়েছে তার রুটিনটা। আউটডোর শ্যুটিং থেকে ডাবিং, এই সমস্ত কাজে যেমন ব্যস্ত থাকতে হয়েছে, তেমনই মিলেছে অবসরও। ধারাবাহিকের মতো রোজ কলটাইমে বেরনোর তাড়া নেই। একদিকে নিজেকে বড়পর্দায় দেখার অধীর অপেক্ষা, অন্যদিকে নতুন কাজের পরিকল্পনা।

দেব-এর বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সৌমিতৃষা বলছেন, “দেবদা একজন ভীষণ ভাল সহ-অভিনেতা। প্রথমদিন শ্যুটিংয়ে দেবদা আমায় বলেছিলেন, আমার নাকি চোখ খুব চঞ্চল। সেটাকে শান্ত করতে হবে। ‘মিঠাই’-এর চরিত্র ফুটিয়ে তোলার জন্য একটা দীর্ঘ সময় আমি খুব তাড়াতাড়ি কথা বলেছি, চঞ্চল থেকেছি। তবে রুমির চরিত্রটা ভীষণ শান্ত, শিক্ষিত।

‘মিঠাই’-এর পরে সৌমিতৃষাকে আরও ধারাবাহিক আর ছবির অফার এসেছে। তবে তিনি শূন্য থেকে বড়পর্দার কাজ শুরু করতে চান। তিনি বলছেন, “ধারাবাহিক আমায় খ্যাতি দিয়েছে, ভালবাসা দিয়েছে। তবে সেই সবকিছু ভুলে আমি শূন্য থেকে বড়পর্দার কাজ শুরু করতে চাই। অপেক্ষা করছি পছন্দের চরিত্রের জন্য। তবে আমি বিশ্বাস করি জীবন ভীষণ অনিশ্চিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.