বিনোদন

ওটিটিতে আসতে চলেছে সাইফ অভিনীত ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’ সিনেমা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর থেকে বেশ কিছু দিন তিনি আড়ালেই ছিলেন। এবার সব ভূমিকায় পর্দা কাঁপাতে প্রকাশ্যে এলেন। নেটফ্লিক্সে ভিন্ন ধরনের চরিত্রে একেবারেই দর্শকমহলের নজর কাড়তে চলেছেন নায়ক সাইফ আলি খান। ফেব্রুয়ারিতে এই সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর এবার পোস্টার মুক্তি পেতে চলেছে।

অভিনেতা সাইফ আলি খানের বাড়িতেই দোষ পেতে হামলা হওয়ার পর থেকেই বেশ চর্চা এসেছিলেন তিনি। এরপর সুস্থ হতেই ফের পর্দা মাতাতে তৈরি হয়ে গিয়েছেন নায়ক। এবার ওটিপি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসতে চলেছে ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’। হীরে চুরির গল্প দিয়ে গড়ে উঠে সিনেমা। যেখানে মুখ্য ভূমিকা দেখা যাবে সাইফ আলি খানকে। এছাড়াও সেখানে অভিনয় করতে দেখা যাবে কুনাল কাপুর ও নিকিতা দত্ত সহ একাধিক তারকাকে।

এই সিনেমাটির পরিচালনার দায়িত্ব নিয়েছে কুকি গুলাটি এবং রবি গ্রেওয়াল। এছাড়াও সিনেমাটির প্রযোজনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং তাঁর ঘরণী মমতা আনন্দ। গত ফেব্রুয়ারি মাসে এ সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। এবার সামনে এলো এই সিনেমার পোস্টার। তবে ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা মুক্তি পাবে চলতি মাসের ২৫ তারিখে। তাই এবার এই সিনেমার পোস্টার মুক্তি পাওয়ার পর মানুষের মধ্যে বেশ উন্মাদনা দেখা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.