মুক্তির পরই সিনেমা সুপারহিট সফল হলো ১৬ বছরের অপেক্ষা।
বিগত কয়েক বছর ধরেই সাউথ সিনেমা গুলি ভারতীয় সিনেমায় বৃহৎ আলোড়ন ফেলেছে। এরই মধ্যে বিশেষ ভাবে নজর কেড়ে নিলো এই বছরে মুক্তি পাওয়া মালায়ালম সিনেমা আডুজীভিথম : দি গোট লাইফ। বর্তমানে যেখানে বহু অভিনেতা ১ বছরের ৪টে ৫টা করে সিনেমা অভিনয় করছে সিনেমা প্রকাশ করছে সেখানেই ১৬ বছর লেগে গেলো এই সিনেমা নির্মাণে। ২০২৪ এ মার্চ মাসে প্রকাশিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন পৃথ্বীরাজ সুকুমারন।
এই সিনেমার গল্পটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে নির্মিত। এই সিনেমাটি এক অভিবাসি শ্রমিককে ভিত্তি করে যিনি দাসত্বে বন্দি হয়ে যান।
এই সিনেমা নির্মাণের ১৬ বছরে অভিনেতা পৃথ্বীরাজকে কখন ৩১কেজি পর্যন্ত কমাতে হয়েছে কখনো বাড়াতে হয়েছে ৯৭ কেজি অবধি।
৮২ কোটি টাকা নির্মিত এই সিনেমা বক্স অফিসে ১৬০ কোটি টাকা বেশি ব্যবসা করেছে। ব্লেসি দ্বারা পরিচালিত এই সিনেমা দেখা যাবে নেটফ্লিক্সএ।







