জেলারাজনীতি

স্কুলে ভর্তির সরকার নির্ধারিত ২৪০ টাকার বদলে নেওয়া হচ্ছে সাড়ে ১২০০ টাকা ! বিক্ষোভ সিপিএম ছাত্র সংগঠনের

স্কুলে ভর্তির সরকার নির্ধারিত ২৪০ টাকার বদলে নেওয়া হচ্ছে সাড়ে ১২০০ টাকা ! গোটা বিষয়টি জানতে মঙ্গলবার সিপিএমের ছাত্র সংগঠনের ৫ জন সদস্য বহরমপুর আইসিআই স্কুলে গেলে তাঁদের মারধর করা হয় এবং দুজন ছাত্রী সদস্যের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে , ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে।

ওই ঘটনার প্রতিবাদে বুধবার ফের ICI স্কুলের গেট আটকে বিক্ষোভ-আন্দোলন করেছে SFI এর সদস্যরা। এ দিন প্রধান শিক্ষক-সহ মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও করণিককে স্কুলে ঢুকতে বাধা দেয় তাঁরা। এমনকি এক শিক্ষককে কান ধরে ভুল স্বীকার করতেও বাধ্য করে তাঁরা। সব মিলিয়ে এ দিন স্কুল শুরুতেই ওই ছাত্ৰ আন্দোলনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

এ দিকে মঙ্গলবারের ঘটনায় SFI-এর জেলা কমিটির যে ছাত্রী গুরুতর আহত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন , এ দিন সেই ছাত্রী-নেত্রী পল্লবী সরকারের অসুস্থতা নিয়েই বিক্ষোভ-আন্দোলনে শামিল হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.