বিনোদন

‘জীবনের স্টিয়ারিং নিজের হাতে থাকা জরুরি’ মন্তব্যে শোলাঙ্কি

বাংলা টেলিভিশন জগতের বহু পরিচিত অভিনেত্রী শোলাঙ্কি রায়। তিনি তার ১২ বছরের কেরিয়ারে দর্শকের কাছে পরিচিত কখনো মেঘলা কখনো খড়ি হয়ে। আর সব রূপেই পেয়েছেন দর্শকের ভালোবাসা। তাই দর্শকদের উদ্দেশ্যে আনছেন তার নতুন সিনেমা ‘ভাগ্যলক্ষী’।
সম্প্রতি তাকে তার সিনেমার জগত নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বাবা বেবি’-র পর টেলিভিশন করছিলাম, প্রায় দেড় বছর। সেক্ষেত্রে সিরিয়াল করতে করতে একটা সিনেমাই করতে পেরেছি, সেটা হচ্ছে ‘শহরের উষ্ণতম দিনে’। তখন বুঝেছিলাম সিনেমা ছকে বেঁধে করা যায় না। অনেকটা সময় শুটিং করতে হয়। ফলে দুটো একসঙ্গে সম্ভব ছিল না। একটাকে বেছে নিতেই হত। তো ধারাবাহিক ছাড়লাম। এছাড়াও তিনি তার নতুন সিনেমা নিয়ে বলেন, এটা থ্রিলার আর কমেডিটা খুব সিচুয়েশনাল। অস্বস্তির মধ্যেও দর্শক হাসবে।যখন শুট করছিলাম বুঝতে পারিনি এগজ‌্যাক্টলি মৈনাকদা কীভাবে ভেবে ডিজাইন করেছে। শুধু মৈনাকদাকে জিজ্ঞেস করেছিলাম খুব ‘গোর’ হয়ে যাবে না? মৈনাকদা বলল “গোর’-এর খুব বেশি আর কম আবার কী হয়! পরে ট্রেলার যখন কাটব তুই বুঝতে পারবি।”
দেখে আমি বুঝলাম পরে, যে এটা বাঙালি দর্শককে কতটা নাড়া দেবে। যার ফল আমি প্রচুর ফিডব‌্যাক পেয়েছি। ইন্ডাস্ট্রির লোকজনও ফোনে-মেসেজে জানিয়েছে। এছাড়াও তিনি বলেন,স্টিয়ারিংয়ের পিছনে থাকাটা খুব জরুরি।এতদিন নিজে গাড়ি চালাতাম না কিন্তু যবে থেকে উপলব্ধি করেছি, সম্পূর্ণ স্বাধীন হওয়ার জন‌্য গাড়ি চালানো খুব জরুরি, শিখে ফেললাম। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল মৈনাকের (ভৌমিক) ছবিতে কোনও ছেলে গাড়ি চালায় না। সব মহিলারাই গাড়ি চালায়। ‘ভাগ‌্যলক্ষ্মী’-তে আমার চরিত্রও তাই। এই সব মিলিয়ে হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.