জেলা

আইনি পরিষেবার মাধ্যমে নতুন ইলেকট্রিক কানেকশন পেলেন ঝাড়গ্রামের অনিল

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় দুই বছরের সমস্যার সমাধান হলো মাত্র দুই সপ্তাহে। কাকুর ইলেক্ট্রিক বিল বকেয়া থাকায় প্রায় দুই বছর আগে গোপীবল্লভপুর ইলেকট্রিক অফিসে আবেদন করা সত্ত্বেও নিজের নামে ইলেকট্রিক কানেকসান পাননি বেলিয়াবেড়া ব্লকের পানিপুকুরিয়া গ্রামের অনিল দোলাই । স্থানীয় অধিকার মিত্র রীতা দাস দত্ত যখন পানিপুকুরিয়া গ্রামে বাড়ি বাড়ি আইনি সচেতন ও আইনি সহায়তার কথা জানাতে যান তখনি অনিল ইলেকট্রিক কানেকশানের সমস্যার কথা জানান। অনিল নিজ নামে ইলেকট্রিক কানেকশান পাওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকারের কাছে দেখা করে লিখিত আবেদন জানান। ওই লিখিত আবেদনের ভিত্তিতে গোপীবল্লভপুর ২ ব্লকের অধিকার মিত্র রীতা দাস দত্ত কে নির্দেশ দেন গোপীবল্লভপুর ইলেকট্রিক অফিসে গিয়ে আধিকারিকের সাথে কথা বলতে। বুধবার নতুন কানেকশন পান অনিল। আবেদনের দুই সপ্তাহের মধ্যেই নতুন কানেকশন পেয়ে আপ্লুত তিনি। শুক্রবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব কে ধন্যবাদ জানাতে এসে জানান – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের জন্যই আমার দুই বছরের সমস্যার সমাধান হলো, বিনামূল্যে এই পরিষেবা পেয়ে আমি খুবই খুশি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.