মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে বিড়াল ভেবে লাঠিতে করে মার। আর সেই মারের চোটেই প্রাণ হারান স্ত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার গোবরহাটি গ্রামে।অভিযুক্তের নাম বরনোবাস শোরেন।
অভিযোগ, গত ১৩ই জুলাই বরনোবাস শোরেন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। ঘরে ঘুমাচ্ছিলেন তার স্ত্রী মন্দিনি মার্ডিকে। হঠাৎই তিনি ইট ও লাঠি দিয়ে নিজের স্ত্রীকে মারধর করতে শুরু করে। প্রতিবেশীরা উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাণ হারায় মন্দিনি মার্ডি।
মন্দিনি মার্ডির দিদি মনি কিস্কু কান্দি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বরনোবাস শোরেনকে গ্রেফতার করে। সেই অভিযোগের ভিত্তিতে ৪৯৮ ও ৩০২ ধারায় মামলা শুরু হয়। মামলাটির শুনানিতে ১৮ জনের সাক্ষী নেওয়া হয়। অবশেষে এই মামলার শুনানি হয়। বৃহষ্পতিবার কান্দি মহকুমা আদালতে বিচারক অরিন্দম দত্তের এজলাসে বরনোবাস শোরেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সঙ্গে ১০ হাজার টাকার জরিমানাও করা হয়।







