জেলা

পরিবহণ মন্ত্রীর কড়া সিদ্ধান্তে তিন চাকার টোটোর দাপাদাপি এবার শেষ!

টোটো চালকদের দাপাদাপি থেকে শুরু করে টোটোর উৎপাত সব কিছুই মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে। এবার বেআইনি ভাবে টোটো চলাচলের রাশ টানতে তৎপর হয়েছে প্রশাসন। নতুন করে যাতে কেউ টোটো না নামাতে পারে রাস্তায় তার জন্য নয়া ব্যবস্থা করেছে প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা জারি হবে টোটো এবং ই-রিকশা বিক্রিতেও।

চলতি সপ্তাহেই রাজ্য পরিবহণ দফতর ডিলারদের সঙ্গে আলোচনায় বসবে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন,”কয়েক লাখ টোটো বেআইনিভাবে রাস্তায় চলছে। যে সব ডিলার রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো বিক্রি করবে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।” তিনি আরো বললেন, “যেভাবে বেআইনি টোটো বাড়ছে তাতে একটা সময় রাস্তায় মানুষের চলাচলে বিরাট সমস্যা হতে পারে। এমনকী ভবিষ্যতে ট্রাফিক জ্যাম বাড়তে পারে ভয়ানকভাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.