সময়365: নেপাল বনাম মঙ্গোলিয়া ম্যাচের বিশ্ব রেকর্ড এর ছড়াছড়ি। চিনের এশিয়ান গেমস ২০২৩ এর প্রথম ম্যাচে ইতিহাস গড়েছে নেপালের ক্রিকেট দল। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোর (৩১৪/৩) এর মালিক এখন নেপাল দল। এছাড়াও, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি (৩৪ বলে) এবং দ্রুততম হাফ সেঞ্চুরি (৯ বলে) ছাড়াও এই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কাও (২৭ টি) মারা হয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন নেপালের ব্যাটার কুশল মাল্লা। মাত্র ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর আগে ৩৫ বলে এই কীর্তি করেছিলেন রোহিত শর্মা ও ডেভিড মিলার। এ ছাড়া শুধু টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম হাফ সেঞ্চুরি পূরণ করেছেন নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আরি। মাত্র ৯ বল এই রান করেন তিনি।
এদিনের ম্যাচে মঙ্গোলিয়ার টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। খুব তাড়াতাড়ি ২ উইকেট হারায় নেপাল, কিন্তু এরপর ব্যাট করতে নেমে ঝোড় ব্যাটিং করতে থাকেন কুশল মাল্লা। মাত্র ৩৪ বলে শতরান এর পাশাপাশি ৫০ বলে অপরাজিত ১৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি। দলের অধিনায়ক রোহিত পৌদেল ২৭ বলে ৬১ রান করে আউট হন। তবে শো স্টপার হিসাবে মাঠে নামেন দীপেন্দ্র সিং আরি। মাত্র ৯ বলে ৫০ করেন খেলার যাবতীয় ফোকাস সে নিজের দিকে টেনে নেয়।
৩১৪ রান তাড়া করতে নেমে মাত্র ৪১ রানে শেষ হয়ে যায় মঙ্গোলিয়ার ইনিংস। এর ফলে ২৭৩ রানে ম্যাচ জিতে আরো এক রেকর্ড গড়েন নেপাল ক্রিকেট দল।







