প্রত্যেকেই জীবনে সুখী হতে চায় এবং তারা চায় যে তাদের কোন ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না এবং তারা তাদের জীবনে এমন কিছু করে যাতে তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারে যাতে তারা শীঘ্রই কোটিপতি হতে পারে।আজ আমরা আপনাকে বলব যে সকালে দরজা খোলার পরে আপনার কী করা উচিত যাতে আপনি সুখ এবং সমৃদ্ধি পেতে পারেন।
* বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের মূল দরজা দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে। সেই কারণে বাড়ির প্রবেশপথ পরিচ্ছন্ন রাখা জরুরি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজা ঝাঁট দিন। এর ফলে মূর ফটকের সামনে থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে।
* সকালে স্নান সেরে ঠাকুরের সামনে আগে ধূপকাঠি জ্বালান। তারপর জলের মধ্যে একটু হলুদ গুলে নিয়ে বাড়ির মূল দরজার সামনে ছিটিয়ে দিন। দরজার দু-পাশে একটু জল ঢেলে দিন। এর ফলে বাড়ির সদস্যদের মন শান্ত হবে এবং পজিটিভ এনার্জি আপনার বাড়ির প্রতি আকর্ষিত হবে।
* সন্ধেবেলা ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানোর পর একটা প্রদীপ বাড়ির মূল ফটকের সামনে জ্বালিয়ে দিন। এর ফলে সৌভাগ্যলক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন।







