খেলাধুলা

১২ বছরের ‘বনবাস’ শেষ! কলিঙ্গ জয় ইস্টবেঙ্গলের

ভুবনেশ্বর, ২৮ জানুয়ারি: রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইমামি ইস্টবেঙ্গল। ১২ বছর পর জাতীয় পর্যায়ের কোনো ট্রফি জিতল লাল-হলুদ দল।

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটে দিয়েগো মরিসিওর গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে নন্দ কুমারের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। সেই চাপ ধরে রেখেই দশ মিনিটের মধ্যে ফের পেনাল্টি থেকে গোল ক্রেসপোর। কিন্তু ফাইনাল ম্যাচের চিত্রনাট্য একেবারে অন্যভাবে সাজিয়েছিলেন ফুটবল দেবতা। ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষের কয়েক সেকেন্ডে গোলকিপার প্রভসুখন গিলের ভুলে পেনাল্টি পেল ওড়িশা। গোল করতে ভুল করেননি আহমেদ জাহু। অবশেষে অতিরিক্ত সময়ে ক্যাপ্টেন ক্লিনটন সিলভার গোলে এক যুগ পরে শাপমোচন ঘটলো লাল হলুদ বাহিনীর।

এই জয়ের ফলে ইস্টবেঙ্গল ২০১২ সালের ফেডারেশন কাপের পর আবারও জাতীয় পর্যায়ের ট্রফি জিতল। এই জয়ের মাধ্যমে দলের ১২ বছরের ট্রফিহীন অধ্যায়ের অবসান ঘটল।

এই জয়ে ইস্টবেঙ্গলের সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। তারা রাস্তায় নেমে উল্লাস করতে শুরু করেন। তাদের কাছে এই ট্রফি জেতার কারিগর একজনই। তিনি আর কেউ নন কোচ বস কার্লোস কুয়াদ্রাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.