খুশির ঈদে মাতোয়ারা গোটা বিশ্ব। পাশাপাশি ঈদের শুভেচ্ছায় ভোরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এমনকি তারকাদের শুভেচ্ছার পোস্ট ঘিরে থাকে অনুরাগীদের উন্মাদনা। এবার বুধবার রাতে শোয়েব মালিক ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পরল।
পাকিস্তানের অন্যতম তারকা ক্রিকেটার শোয়েব মালিককে অনেক সময় বিতর্কের মধ্যে জরাতে দেখা যায়। ২০১০ সালে টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই পাকিস্তানের ক্রিকেটার। দুজনেই ভিন্ন ধর্মের হওয়ার কারণে চর্চায় এসেছিলেন এই দুই তারকা খেলোয়াড়। এরপর কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ ঘটে এই তারকা ক্রিকেটার ও টেনিস খেলোয়াড়ের মধ্যে। সেটা নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। সেখানেই থেমে নেই ক্রিকেটার।
তৃতীয়বারের জন্য টেলিভিশনের অভিনেত্রী সানা জাবেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোয়েব মালিক। এবার খুশির ঈদে যখন সমস্ত তারকারা শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক তখনই অস্বস্তিতে পরলেন সানিয়ার প্রাক্তন স্বামী। গতকাল রাতে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন ক্রিকেটার। সেখানে দেখা যাচ্ছিল তৃতীয় স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ছিলেন। সেই ছবি ফিরে উঠেছে নিন্দার ঝড়। তৃতীয় স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা বার্তা দেওয়ায় ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার।







