দেশ

চব্বিশের লোকসভায় অসমেও লড়বে তৃণমূল, কলকাতায় অভিষেক-রিপুন বৈঠক

অসমে লোকসভা নির্বাচনে লড়বে তৃণমূল। কত আসনে সেখানে দল প্রার্থী দেবে, সেই বিষয়ে গতকাল অঅর্থাৎ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন সেখানকার রাজ‌্য সভাপতি রিপুন বোরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কার্যালয়েই এদিন বৈঠক হয়। প্রাথমিকভাবে যা জানা যায়, অন্তত ২টি আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল। সর্বাধিক ৫টি আসন পর্যন্ত হতে পারে।

তৃণমূল সূত্র মাফিক, চব্বিশের লোকসভা ভোটে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব শিলচর কেন্দ্র থেকে ভোটে লড়াই করতে চান। সঙ্গে আরও বেশকিছু আসনেও প্রার্থী দেওয়ার পক্ষপাতি অসমের তৃণমূল। তাই উক্ত আসনগুলো নিয়েই অভিষেকের সঙ্গে আলোচনা করেছেন রিপুন।

অপরক্ষেত্রে, আগামী নভেম্বর মাসে অসমে যাওয়ার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বিষয়ে আলোচনাও হয়েছে। কলকাতার টালিগঞ্জে প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার যে বাড়ি রয়েছে, সেটিকে হেরিটেজ ঘোষণা করার দাবি রয়েছে অসমবাসীর, এমনটাই খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.