কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্দোগে, ডেবরা হরিমতি হাইস্কুল মাঠে জনসভা হয়। এই জনসভায় উপস্থিত ছিল রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁঞ্যা, পিংলা বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদ সভাধিপতি নির্মল ঘোষ, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত, ডেবরা ব্লকের সভাপতি প্রদীপ কর সহ, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার একাধিক তৃনমূল নেতৃত্ব ও বিধায়ক।
প্রসঙ্গত গত কয়েকদিন আগে ডেবরায় বিজয়া সম্মেলনী করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজয়া সম্মেলনী থেকে তৃনমূল সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে আক্রমন করে। তারই পাল্টা সভা হিসেবে তৃনমূল কংগ্রেসের এই প্রতিবাদ সভা।
প্রতিবাদ সভা থেকে প্রত্যেকেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেন। কেন্দ্রের কাছে প্রাপ্য বকেয়া ১০০ দিনের কাজের টাকা আদায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন।







