অফবিট

মোবাইল থেকে মুখ ফিরিয়ে নেবে সন্তান, সন্তানের বই পড়ার আগ্রহ বাড়াবেন কী ভাবে? রইল কৌশল

বর্তমানে শহর থেকে গ্রামে সন্ধ্যাবেলা শৈশব থেকে কিশোরদের পড়ার শব্দ আর তেমন কানে আসেনা। স্মার্টফোনের প্রতি আসক্তি বাচ্চাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে।

তবে আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য ডিভাইসের বদলে হাতে বই তুলে দিন। ছোটবেলাতেই বই পড়ার অভ্যাস গড়ে উঠলে সারাজীবন স্থায়ী হবে এটি।বর্তমানে স্মার্টফোনের যুগে শিশুর বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করতে আপনাকে নিতে হবে কিছু কার্যকরী পদক্ষেপ।

স্ক্রিনটাইম’ বেঁধে দিন
বই পড়াতে চাইলে আগে স্ক্রিনটাইম বেঁধে দিতে হবে। তবে গোড়াতেই মোবাইল নিয়ে নিলে শিশু আরও বেশি জেদ করবে। তাই দিনের কিছুটা সময় বেঁধে দিন। এই বিষয়ে মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ‘‘সারা দিনে এক ঘণ্টার মতো সময় টিভি দেখা বা মোবাইলে গেম খেলার জন্য দিতে পারেন। তার বেশি নয়। আর মোবাইলে শিশু কী ধরনের গেম খেলছে বা ভিডিয়ো দেখছে তাতেও নজর রাখতে হবে। বাকি সময়টা পড়ার বইয়ের বাইরে বিভিন্ন গল্পের বই পড়ানোর অভ্যাস করুন।’’

গল্প বলুন
এখনকার ছেলেমেয়েদের মধ্যে গল্প শোনার ধৈর্য কম। অভিভাবকেরাও সে ভাবে সময় দিতে পারেন না। কিন্তু যদি শিশুর মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে হয়, তা হলে ছোট থেকেই গল্প শোনার অভ্যাস তৈরি করুন। খাওয়ানোর সময়ে হাতে মোবাইল দেবেন না, গল্প বলুন। নানা রকম গল্প শোনার অভ্যাস তৈরি হলে শিশুর পড়ার আগ্রহও তৈরি হবে।

বাবা-মাকেও পড়তে হবে
শিশু যদি দেখে বাবা বা মা মোবাইলে স্ক্রল না করে সময় পেলেই বই, ম্যাগাজ়িন, খবরের কাগজের পাতা উল্টোচ্ছেন, তা হলে স্বাভাবিক ভাবেই ওর মধ্যেও পড়ার ঝোঁক বাড়বে। কারণ ছোটরা বড়দেরই অনুকরণ করার চেষ্টা করে। তাই আগে মা বা বাবাকে নিয়মিত পড়ার অভ্যেস তৈরি করতে হবে। বাড়িতেও তেমন পরিবেশ যেন থাকে। তা হলেই খুদের মধ্যে সেটা বুনে দেওয়া সহজ হবে।

লাইব্রেরির সঙ্গে পরিচয়

ছুটির দিনে খুদেকে নিয়ে শপিং মল বা রেস্তরাঁয় যাচ্ছেন ঠিক আছে, তবে সময় করে লাইব্রেরিতেও নিয়ে যান। ধারেকাছে লাইব্রেরি না থাকলে, বইয়ের দোকানেও নিয়ে যেতে পারেন। নিজে হাতে করে বই নেড়েচেড়ে দেখলে, সেখানেই বসে কিছুটা পড়তে পারলে বই পড়ার নেশা আপনা থেকেই তৈরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.