উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার,গত ১৩ তারিখে বসিরহাটের চাঁপাপুকুর রাস্তায় প্রাতঃভ্রমণে বেরোলে এই গৃহবধূর উপর হামলা করে দুষ্কৃতীরা,তার মুখে ও গায়ে অ্যাসিড ঢেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা।গৃহবধূর চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এসে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে কলকাতায় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে।মহিলার বাড়ি বসিরহাট থানার ফাল্গুনী সিনেমা হল সংলগ্ন এলাকায়।এরপর মহিলার স্বামী রফিকুল মন্ডল বসিরহাট থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্তে নামে।গতকাল রাতে হেজবুল গাজী সহ মোট চারজনকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর আক্রান্ত ওই মহিলার সাথে হেজবুল গাজীর(গ্রেফতার) বিগত ১০ বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল। মহিলা সম্পর্কের খাতিরে হেজবুল গাজীর কাছ থেকে অনেক টাকাও নিয়েছে বহুবার। এরপর কিছুদিন যাবত মহিলা সম্পর্ক ভেঙে দেয় হেজবুল গাজীর সাথে।সেই রাগের বসেই হেজিবুল গাজী এ্যাসিড হামলার সুপারি দেয় দুষ্কৃতীদের।এবং তারপরেই ১৩ তারিখ ভোর বেলায় প্রাতঃ ভ্রমণের সময় ওই মহিলাকে দেখিয়ে দেয় দুষ্কৃতিদের।তার পরই ওই মহিলার উপর এ্যাসিড হামলা করে দুষ্কৃতীরা।পুলিশ গতকাল রাতে হেজবুল গাজী সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে বসিহাট থানা পুলিশের পক্ষ থেকে।
Read Next
November 4, 2026
ঝাড়গ্রামে এবার বাঘের গর্জন! তৈরি হচ্ছে টাইগার সাফারি, আসছে রয়্যাল বেঙ্গল টাইগার
November 4, 2026
কোণঠাসা হয়ে গ্রামবাসীকে গুলি করে খুন পলাতক এএসআই-এর! মধুবনীতে ধুন্ধুমার, অভিযুক্ত পুলিশ কর্মী বরখাস্ত
November 4, 2026
পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বড় সিদ্ধান্ত, এবার হকারমুক্ত হচ্ছে দিঘার সমুদ্র সৈকত
November 4, 2026
মৃতের নামেও চিকিৎসার ভুয়া বিল! স্বাস্থ্য সাথী সিন্ডিকেট রুখতে এবার নিরপেক্ষ এজেন্সির দ্বারস্থ হচ্ছে রাজ্য
November 4, 2026
১০০ টাকার খুচরো নিয়ে বিবাদ, চলন্ত বাস থেকে পড়ে জখম মহিলা কন্ডাক্টরের মৃত্যু
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
Related Articles
Check Also
Close







