এখন সবে ফেব্রুয়ারি মাসের শুরু, তাতেই কখনও ছুটছে ঘাম, আবার কখনও এক ধাক্কায় নামছে পারদ। ফেব্রুয়ারির মাসের শুরুতেও শীতের খামখেয়ালি পারদের ওঠানামা চলেই যাচ্ছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর আবার তাপমাত্রা বাড়বে। ফের নিম্নমুখী হবে সপ্তাহান্তে।
এরই মধ্যে ফের ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বাংলায়। উত্তরবঙ্গের চার জেলায় এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে।
আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ । এছাড়াও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তন চলেও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন কোনো পরিবর্তন নেই তাপমাত্রার।
এছাড়াও ফেব্রুয়ারির মাঝামাঝি শীতেরষ বাংলা থেকে বিদায় নেবে বলে অনুমান আবহাওয়াবিদের ।ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ ফেব্রুয়ারি ঢুকবে।
কলকাতায় মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রাও নিম্নমুখী হবে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬২ শতাংশ।







