খেলাধুলা

ইংল্যান্ড সিরিজে ওয়ানডে দলে চমক! দুর্দান্ত ফর্মের পুরস্কার পেলেন বরুণ চক্রবর্তী

ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে অন্তর্ভুক্ত হয়েছেন। সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলে ডাক পেলেন।

টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়ী হওয়া ভারতীয় দলের হয়ে বরুণ ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী। তিনি পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মাত্র ৯.৮৬ গড়ে ও ৭.৬৬ ইকোনমিতে। তার দুর্দান্ত পারফরম্যান্স ভারতের স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবে, যেখানে আগে থেকেই রয়েছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর।

ওয়ানডে ফরম্যাটে বরুণের কোনো অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক পারফরম্যান্স উজ্জ্বল। এবারের বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে তিনি ছয় ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি তার জন্য দারুণ এক সুযোগ হতে চলেছে।

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি আগামী মাসে দুবাইতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র ওয়ানডে সিরিজ। দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও শেষ ম্যাচে দলে ফিরবেন জসপ্রিত বুমরাহ, আর প্রথম দুটি ম্যাচে থাকবেন তরুণ হর্ষিত রানা।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে নাগপুর, কটক ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.