শহর কলকাতা অন্যতম ঐতিহ্য হলুদ ট্যাক্স। যেকোনো বলিউডের কলাকুশলীরা বঙ্গে এলেই হলুদ ট্যাক্সিতে একবার ওঠে। ভিকি কৌশল ও তার অন্যথা করল না। তবে অভিনেতা শুধু হলুদ ট্যাক্সেতে উঠেই থেমে থাকেনি একই সঙ্গে ঝরঝরে বাংলা বলে সকলকে চমকে দিল।
কিছুদিনের মধ্যেই বড় পর্বে আসতে চলেছে ছাবা সিনেমা। তার আগেই জোর কদমে প্রচার সারছেন প্রধান চরিত্রে দুই অভিনেতা অভিনেত্রী। এর আগেই ছবির নায়িকা রশ্মিকা মন্দানাকে উইল চেয়ারে বসেই ছবির প্রমোশনের ঝড় তুলতে দেখা যায়। এবার কলকাতার বুকে এই সিনেমার প্রমোশন এলেন নায়ক ভিকি কৌশল। এই সিনেমার গল্পটি তৈরি হয়েছে ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজির গৌরবময় রাজ্যপাটের কাহিনির ওপর ভিত্তি করে। অভিনেতাকে দেখা যাবে ছত্রপতি সম্ভাজির ভূমিকায়। উল্টোদিকে ছত্রপতি সম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের চরিত্রের নজর কেড়েছেন রশ্মিকা মন্দানা। অন্যদিকে ঔরঙ্গজেবের চরিত্রে দেখা যেতে চলেছে অক্ষয় খান্নাকে।
এবার সেই সিনেমার প্রচারে বাংলায় ঝড় তুললেন অভিনেতা ভিকি কৌশল। প্রথমে হলুদটা একসাথে উঠে চালকের পাশে বসে সকলকে হাতজোড় করে প্রথমে প্রণাম জানালো। তারপরেই সবার কাছে ছাবা সিনেমা দেখার জন্য অনুরোধ করলেন নায়ক, তাও আবার স্পষ্ট বাংলা ভাষায়। সেই কথা শুনে পাশে বসে থাকা ট্যাক্সি চালক ও আশেপাশে থাকা সাধারণ মানুষ একেবারে হতবাক। এরপরে নীল পাঞ্জাবিতে প্রিয়া সিনেমা হলে বলিউডের এই অভিনেতা পৌঁছয় নির্ধারিত সময়ের থেকে দু ঘন্টা পরে। তাই জন্য ঝরঝরে বাংলা ভাষায় দর্শকমহলের কাছে ক্ষমা চাইলেন তিনি। তবে অভিনেতাকে দেখার পর থেকেই দর্শক মহল থেকে ধেয়ে উল্লাস ও করতালি। অভিনেতার প্রমোশনের এই উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে সিনেমা বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে।







