রাজনীতিরাজ্য

বিরোধী দলনেতা হওয়ার পর প্রথমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুভেন্দুর

রাজনৈতিক ময়দানে এক দল ও অন্য দলের মধ্যে চলে কাদা ছোড়াছড়ি। পাশাপাশি অনেক সময় রাজনীতিতে দেখা যায় ব্যক্তিগত আক্রমণ। সেরকমই ছবি বারংবার দেখা হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বিধানসভায় দেখা গেল এক্কেবারে অন্যরকম একটা ছবি।

যেকোনো নির্বাচনে আগে এবং পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একে অপরের প্রতি কটাক্ষ ছুড়ে দিতে দেখা যায়। এমনকি বিধানসভার কক্ষেও দেখা গিয়েছিল নাম না করে বারংবার মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে। এবারে ২৫ এর বাজেট পেশে এছাড়াও আরো একটি ছবি দেখা গিয়েছে বিধানসভায়। রাজভবন ও রাজ্য সরকারের সম্পর্কের অবনতির কারণে প্রতিবার রাজ্যপালের ভাষণ নিয়ে তৈরি হয় জটিলতা।

তবে এবার সমস্ত জটিলতা কাটিয়ে বাজেট অধিবেশন শুরু হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মাধ্যমে। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বসুর। সেখানেই মুখ্যমন্ত্রী সেই পুরানো সুরে বিরোধী দলনেতাকে বলে “রাজ্যপালকে রিসেপশন করতে যাবি না”। সেখানেই বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.