জেলা

পিংলায় আত্মঘাতী বাগনাবাড় হাইস্কুলের মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর

মাধ্যমিকের অংক পরীক্ষা খারাপ হওয়ায় আত্মঘাতী হলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বাগনাবাড় অঞ্চলের নাড়াথা গ্রামের এক ছাত্র। নিহত ছাত্রের নাম শুভম দুয়ারী, বয়স ১৬. মৃত ওই ছাত্র পিংলার বাগনাবাড় হাই স্কুলের ছাত্র।
জানা যায়, বাগনাবাড় হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষা এবছর তিলন্তপাড়া হাইস্কুলে পড়ে। গতকাল অর্থাৎ শনিবার মাধ্যমিকের অংক পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পর মনমরা হয়ে পড়ে শুভম। পরিবারের সদস্যদের জানায় তার পরীক্ষা খুব একটা ভালো হয়নি। রাতে খাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যায়। সকালে শুভমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।

পিংলা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে, পিংলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শুভমকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ সুত্রে জানা যায়, মৃতদেহটি ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ছাত্র শুভমের পরিবার সুত্রে জানা যায়, প্রথম থেকেই শুভম অত্যন্ত মেধাবী ছাত্র ছিলো। বাগনাবাড় হাইস্কুলেও ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলো। নিজের পড়ার ঘরে ইউ পি এস সি লিখে রাখতো। ইউ পি এস সি পরীক্ষাই তার জীবনের লক্ষ্য বলে জানাতো পরিবারের সদস্যদের। মৃত শুভমের বাবা মধুসূদন দুয়ারী বলেন, শনিবার অংক পরীক্ষা খারাপ হয়ে যাওয়ায়, ও ভেবেছিলো বন্ধুদের সঙ্গে প্রতিযোগীতায় পিছিয়ে পড়বে। সেই কারনে মানসিক অবসাদে ভূগছিলো। এরপর এই কান্ড ঘটাবে আমরা বুঝতে পারিনি। পরিবারের একমাত্র ছেলে ছিলো শুভম, দিদি নার্সি পাঠরত। বাবা কর্মসুত্রে খড়গপুরে থাকতো। ছোট্টো সংসারে শুভমকে নিয়ে গড়া স্বপ্ন সাতসকালেই ভগ্ন করে ঘুমের দেশে চলে গেলো মেধাবী শুভম।

মেধাবী শুভমের এমন ঘটনায় হতবাক স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে এলাকাবাসী। পিংলা হারালো এক মেধাবী ছাত্রকে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.