খাবারের লোভ দেখিয়ে মূখ ও বধির নাবালিকাকে (১১ বছর) ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছিয়াত্তর বছরের এক বৃদ্ধ । ঘটনাটি ঘটে নদীয়ার চাকদহ থানার তাতলা বাগানবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ওই নাবালিকা কে খাবারের লোক দেখিয়ে ডাকে বৃদ্ধ। এরপর কাছেই এক ঝোঁপের মধ্যে ওই নাবালিকার ওপর অত্যাচার করার সময় এলাকার লোক দেখতে পায়। স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে ধরে ফেলে। ক্ষিপ্ত একালাবাসী মারধর করে অভিযুক্তকে। পুলিশে খবর যায়। পুলিশ এসে আটক করে নিয়ে যায়। পুলিশ নাবালিকার ওপর অত্যাচারের ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করে। ধৃতকে গ্রেফতার করে শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়। যদিও অভিযুক্ত বৃদ্ধের দাবি তাকে ফাঁসানো হয়েছে। অভিযুক্ত এলাকায় রাস্তার ধারে ফল বিক্রি করে বলে জানা গেছে।
Read Next
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
Related Articles
Check Also
Close







