দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই বলছে আবহাওয়া অফিস । হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ।
তবে আগামী চার থাকে পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার অর্থাৎ ৯ই মার্চ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্জা ঢুকছে। অন্যদিকে অসমের ওপরে আরেকটি ঘূর্নিবর্ত রয়েছে।
এছাড়াও আবহাওয়া দফতর বলছে, এ সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। সপ্তাহান্তে পারদের সবথেকে বেশি ঊর্ধ্বগ্রাফ দেখা যেতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস । এছাড়াও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩২ শতাংশ।







