কলকাতা

দোলের রাতে খুন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে !

দোলের দিন যেখানে সবাই উৎসবে ব্যস্ত , সেখানে দোলের রাতে ভয়াবহ কান্ড প্রয়াত ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ! তাঁর সল্টলেকের বাড়িতে ,এক পরিচারককে খুনের অভিযোগ উঠেছে গাড়ি চালকের বিরুদ্ধে । অভিযোগ মদের আসরের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় । জানা গিয়েছে , অভিযোগ দায়ের করার পর , বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ওই অভিযুক্ত চালক বরুণ ঘোষকে গ্রেফতার করেছে ।

ঘটনা শুক্রবার রাতের । প্রয়াত ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বর্তমানে থাকেন তার দুই মে । শুক্রবার এক মেয়ে , তার পার্স থেকে কয়েক হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগে ডেকে পাঠান গাড়ির চালক সহ বাড়ির পরিচারকদের । তারপর জিজ্ঞাসাবাদ করা থেকেই হয় বচসার সূত্রপাত ।

সূত্রের খবর ধৃত গাড়ির চালক বরুণ ঘোষ , বারবার খুন হয়ে যাওয়া পরিচারক গোপীনাথের দিকে চুরির অভিযোগ করতে থাকেন । কিন্তু তা বারংবারই অস্বীকার করেন গোপীনাথ । তারপর শুক্রবার রাতেই বসে মদের আসর এবং সেখানেই বচসা পৌঁছায় চরমে । অভিযোগ, বচসা তুমুল পর্যায় পৌঁছালে , রাগের মাথায় অভিযুক্ত গাড়ির চালক ধারাল অস্ত্র নিয়ে এসে ওই পরিচারককে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। রক্তাক্ত অবস্থায় গোপীনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় , কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালেই বরুণকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে খুনের পিছনে অন্য কোনো কারণ আছে কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.