রবিবার ভোরে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পাদ্রি কুঠি এলাকায় বনদপ্তরের পাতানো খাঁচায় খাঁচাবন্দী হল পূর্ণ বয়স্ক চিতাবাঘ। উল্লেখ্য প্রায় ২০-২৫ দিন আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছিল। এরপর এদিন ভোরে স্থানীয়রা ওই এলাকায় চিতা বাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে। খবর ছড়াতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনর্কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য কিছুদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতা বাঘের হামলা হচ্ছিল। সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকায় এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, শুকর। এরপর স্থানীয়দের দাবি মেনে প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ওই খাঁচা বসানো হয়। তবে এতদিন চিতাবাঘ ধরা না পড়লেও এদিন সেটি খাঁচা বন্দি হয় হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।
Read Next
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026
খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?
November 4, 2026
ঝাড়গ্রামে এবার বাঘের গর্জন! তৈরি হচ্ছে টাইগার সাফারি, আসছে রয়্যাল বেঙ্গল টাইগার
November 4, 2026
পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বড় সিদ্ধান্ত, এবার হকারমুক্ত হচ্ছে দিঘার সমুদ্র সৈকত
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
Related Articles
Check Also
Close







