বিনোদন

বড় পর্দায় অ্যাকশন ফিল্মে এক ফ্রেমে ধরা দেবেন সালমান খান ও সঞ্জয় দত্ত

সম্প্রতি বড় পর্দা কাপাচ্ছে অ্যাকশন ফিল্ম সিকান্দর। এই সিনেমার পর ফের ভাইজান পর্দায় আসতে চলেছে সেই অ্যাকশন ফিল্ম নিয়ে। তবে বলিউডের ভাইজানের এই সিনেমায় থাকছে এক চমক। এই ছবিতে সালমান খানের সঙ্গে ফ্রেমবন্দি হবেন সালমান খান ও সঞ্জয় দত্ত। এই জমজমাট সিনেমার নাম কি থাকছে?

বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খানের সিনেমা মানেই ভরপুর অ্যাকশন। শেষের দিকে বেশ কয়েকটা সিনেমাতেই
তারই প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি বড় পর্দা মাতিয়ে রেখেছে সালমান খান ও রাশমিকা মন্দানা অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। এবার ২৫ সালের দ্বিতীয় অ্যাকশন সিনেমা সালমান খানের সঙ্গী হচ্ছে ‘মুন্না ভাই’।

এই সিনেমার পুরো গল্প জুড়ে থাকতে চলেছে জমজমাট অ্যাকশন তা নিয়ে সন্দেহ নেই দর্শকমন্ডলীতে। তবে সিনেমার নাম কি হতে চলেছে জানেন কি? এই ভরপুর অ্যাকশন ফিল্মের নাম হতে চলেছে ‘গঙ্গা রাম’। যেই সিনেমার শ্যুটিং শুরু হবে চলতি বছরের জুন-জুলাই থেকে। সঞ্জয় দত্তের অ্যাকশন ফিল্মে কামব্যাক হাওয়াই খুবই উৎসাহিত দর্শক মহলের একাংশ। দুই জনপ্রিয় তারকাকে একই সিনেমায় দেখা যাবার খবর সামনে আসতে অনুরাগীদের মধ্যে দেখা গেল উন্মাদনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.