বিনোদন

রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশার মধ্যেই ব্যান্ড হয়ে যাওয়া কলাকুশলীদের ফিরিয়ে আনার দাবি তুলল দেব

গত দীর্ঘ সময় ধরে বাংলার চলচ্চিত্র জগতে ব্যান্ড কালচার নিয়ে সরব হয়ে চলেছেন বাংলার মেগাস্টার দেব। জানিয়ে বিভিন্ন সময়ে উঠেছে বিতর্কে ঝড়। সম্প্রতি রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক কারণ জানতে ও শ্যুটিংয়ের সময় পর্যাপ্ত নিরাপত্তা রাখার দাবিতে কর্মবিরতের দাগ দিয়েছিল গোটা টলিউড ইন্ডাস্ট্রি। এবার সেই সংক্রান্ত বৈঠকে ব্যান্ড কালচার বন্ধের দাবি তুললেন নায়ক দেব। পাশাপাশি ম্যাজিক মোমেন্টসের সঙ্গে নন কোঅপারেশনের ঘোষণা করল আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন।

ব্যান্ড কালচার নিয়ে বিতর্ক নতুন নয়। ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ায় বহু পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের ব্যান্ড করা হয়। সেই নিয়ে উদ্যোগ নেওয়ায় বারম্বর বিতর্কের মুখে পরে নায়ক। তবে তিনি তাঁর দাবিতে একদম অনড় রয়েছেন। তবে সম্প্রতি তাল শালীর সমুদ্র তটে শ্যুটিং করতে গিয়ে অকালে সকলকে ছেড়ে চলে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে অভিনেতার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা। যার জন্য এরই মধ্যে অভিনেতার শ্রী প্রিয়াঙ্কা ও আর্টিস্ট ফোরামের তরফে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে যেকোনো শ্যুটিং চলাকালীন শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে। সব মিলিয়ে মঙ্গলবার গোটা টলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ডাকা হয়েছিল কর্মবিরতি।

৯ দিন পেরিয়ে যাওয়ার পরেও লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে স্বতঃস্ফূর্ত ব্যাখ্যা দিতে পারেনি। সেই কারণেই এবার সকলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। মঙ্গলবার অর্থাৎ কর্ম বিরতির দিন দিনভর ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের সঙ্গে চলে জরুরী বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মৃত্যুর আসল কারণ জানা যাচ্ছে ততদিন পর্যন্ত লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকে বয়কটের ডাক দেওয়া হলো। পাশাপাশি সেখানে উঠেছে ব্যান্ড কালচারের প্রসঙ্গ। সেই বৈঠকের শেষে প্রযোজক তথা অভিনেতা দেব জানিয়েছেন যে রকম লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকে বয়কট করা হচ্ছে ঠিক সেরকমই এতদিন পর্যন্ত যেই সমস্ত পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের ব্যান্ড করা হয়েছিল অবিলম্বে তাদেরকে কাজে ফিরিয়ে আনা হবে। এরই মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জী ৭২ ঘণ্টার সময় চেয়েছেন। তিনি তার মধ্যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে এই সমস্ত তারকাদের মূল স্রোতে ফিরিয়ে আনবেন। পাশাপাশি বুধবার থেকেই সকলেই ফের কাজে ফিরছে বলেই জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.