কেন্দ্রদেশ

ইউপিআইতে ২০০০ এর বেশি লেনদেনে এবার থেকে দিতে হবে ১৮% জিএসটি ! জল্পনা নাকি সত্যি, কি বলছে কেন্দ্র ?

ইউপিআইতে এবার থেকে একলপ্তে ২০০০ টাকার ওপর বেশি লেনদেনে বসবে ১৮ % জিএসটি ? শুক্রবার সকাল থেকেই শোনা যাচ্ছিল এমন জল্পনা । বর্তমান সময় দাড়িয়ে , লেনদেনের ক্ষেত্রে সবথেকে প্রচলিত এবং ব্যবহৃত মাধ্যম হলো ইউপিআই । কিন্তু শুক্রবার সকাল থেকেই জল্পনা ছড়াচ্ছিল এবার থেকে একবারে ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে ১৮ শতাংশ জিএসটি নিতে চলেছে কেন্দ্র । কিন্তু শুক্রবার রাতেই কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় এই আশঙ্কা ভিত্তিহীন , এই জল্পনা একেবারেই অসত্য । ইউপিআইতে জিএসটি বসানোর মতো কোনো প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে নেই ।

বরং কেন্দ্রের তরফে জানানো হয় , ভারতবর্ষ জুড়ে ডিজিটাল প্রক্রিয়ায় লেনদেন আরও বাড়াতে আগ্রহী সরকার। এমনকি ছোট অঙ্কের নেট লেনদেনকে আরো জনপ্রিয় করে তুলতে সরকারের তরফে বিভিন্ন আর্থিক উৎসাহ দেওয়া হয় প্রতিবছরই । যেমন ২০২৩-২৪ অর্থবর্ষে ৩৬৩১ কোটি টাকার সহায়তা করা হয়েছে এই লেনদেনের খাতে। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, তারা কোনও ভাবেই চায় না অনলাইন লেনদেনে কোনো রকম কোনো অতিরিক্ত কর বসাতে। বরং এই মাধ্যমকে আরো জনপ্রিয় করে তুলতে হবে , এমনটাই দাবী কেন্দ্রের । উল্লেখ্য, ইউপিআই লেনদেনের উপরে জিএসটি বসলে, সমস‍্যায় পড়তেন বহু মানুষই কিন্তু কেন্দ্রের কথায় আপাতত স্বস্তিতে সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.