বিনোদন

‘মর্দানি ৩’- এর প্রথম লুক বেরোতেই চর্চায় রানি মুখার্জি

ইন্ডাস্ট্রিতে পদার্পণ করার পর থেকেই একের পর এক চমক দিয়েছেন রানি মুখার্জি। কখনও ‘কুচ কুচ হোতা হ্যায়’ আবার কখনও ‘হিচকি’ সিনেমার মাধ্যমে লাইমলাইট জুড়ে তিনি ছিলেন শুরু থেকেই। তাঁর সিনেমার ঝুলির অন্যতম চর্চিত এবং প্রশংসনীয় ছবি হল ‘মর্দানি’। আবারও সেই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। আগামী বছর ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘মর্দানি ৩’। রানি মুখোপাধ্যায় তাঁর আইকনিক চরিত্র শিবানী শিবাজী রায় হিসেবে আবারও দর্শকের সামনে আসবেন।

ছবির প্রথম লুক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেখানে রানিকে তীক্ষ্ম চোখে বন্দুক হাতে দেখা যাচ্ছে। একটি সাক্ষাৎকারে রানি জানিয়েছেন,”চরিত্রের গভীরতা ও অ্যাকশনের জন্য আমি নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করেছি। দর্শক সম্পূর্ণ নতুন শিবানীকে দেখতে চলেছেন। পূর্বে, এই চরিত্র আমাকে দর্শকের ভালোবাসা ও সম্মান দিয়েছে। তাদের উৎসাহই আমাকে আবার শিবানী হওয়ার সাহস জুগিয়েছে।” এখন শুধু মুক্তির অপেক্ষা। তারপর দর্শকের প্রতিক্রিয়াই নির্ধারণ করবে ‘মর্দানি ৩’-এর সাফল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.