তীব্র গরমের হাত থেকে এখনই রেহাই নয়, ভ্যাপসা গরম এবং অস্বস্তি বাড়তে চলেছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস, আপাতত না থাকলেও উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর হাওয়া অফিসের তরফে।
কেমন থাকবে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গরমের ফলে অস্বস্তি আরও বাড়বে । দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে আগামী দু’তিন দিনে তীব্র গরমের পরিমাণ আরো বাড়বে দক্ষিণবঙ্গে। বাড়তে পারে তাপমাত্রাও । তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি-সুখের কোনো সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আপাতত বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই স্বস্তির বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে।







