কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্রাও রয়েছেন। শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুণ্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। তিন ভাই,মনীশ বড় ছিলেন। তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন। ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকেই ভিড় জমিয়েছেন মনীশদের বাড়িতে। মনীশের ভাই বিনীত বলেন,”কাল বিকেলেই খবরটা পাই। তাদের কাশ্মীর থেকে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। পথে খবর পেয়ে ফিরে আসি।”শোকে মর্মাহত মনীশের বাবা-মা। কান্নায় ভেঙে পড়েছেন তারা।
Read Next
November 4, 2026
স্কুলে চলছিল ক্লাস, আচমকাই অসুস্থ হয়ে মেঝেতে পড়ে ছাত্রী! হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো গেল না
November 4, 2026
অগ্নিবীরদের মেয়াদ বাড়ল আরও ২ বছর, ৬ বছর পর সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ!
November 4, 2026
খসড়া ভোটার তালিকায় নাম বাদ গেলেও চিন্তা নেই, ফর্ম ৬ জমা দিলেই মিলবে সুযোগ! বড় ঘোষণা নির্বাচন কমিশনের
November 4, 2026
দ্বিতীয় বিয়ে করলেই চাকরি হারানোর আশঙ্কা! সরকারি কর্মীদের জন্য কড়া নিয়ম অসমে, বড় ঘোষণা হিমন্ত সরকারের
November 4, 2026
৮৩ দিনেও আনুষ্ঠানিক সমাপ্তি নয় বাদল অধিবেশনের! বিশেষ সংসদ অধিবেশন ঘিরে জল্পনা তুঙ্গে
November 4, 2026
ত্রিপুরায় পাচারকারীদের হামলায় আহত বিএসএফ জওয়ান, গ্রেফতার ৮
Related Articles
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর আগুন, মৃত ৭, আহত অন্তত ২২
July 1, 2026
‘যন্তর মন্তর বন্ধ করলে গোটা দেশই হবে প্রতিবাদের মঞ্চ!’ কেন্দ্রের সিদ্ধান্তে তোপ অভিজিৎ দীপকের
October 12, 2026
Check Also
Close
-
মহাকাশযাত্রায় ব্যোমমিত্র ইসরোর বড় পদক্ষেপSeptember 19, 2025





