কেন্দ্রদেশ

কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের তালিকায় ঝালদা শহরের এক বাসিন্দা

কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্রাও রয়েছেন। শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুণ্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। তিন ভাই,মনীশ বড় ছিলেন। তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন। ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকেই ভিড় জমিয়েছেন মনীশদের বাড়িতে। মনীশের ভাই বিনীত বলেন,”কাল বিকেলেই খবরটা পাই। তাদের কাশ্মীর থেকে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। পথে খবর পেয়ে ফিরে আসি।”শোকে মর্মাহত মনীশের বাবা-মা। কান্নায় ভেঙে পড়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.