মুর্শিদাবাদের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। অভিযোগ, ১২ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। নির্যাতনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কিশোরীটি বাড়িতে একাই ছিল। সেই সুযোগে একই এলাকার যুবক রাজ বিশ্বাস বাড়িতে ঢুকে পড়ে এবং কিশোরীর উপর যৌন নির্যাতন চালায়। নির্যাতনের সময় বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে ঘরের মধ্যেই ধরে ফেলে।







