বিনোদন

অপেক্ষার অবসান! নেটফ্লিক্সে মুক্তি পেল ‘স্কুইড গেম’ সিজন ৩-এর ট্রেলার, রহস্যে মোড়া ফাইনাল রাউন্ড

অবশেষে অপেক্ষার অবসান! বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া কোরিয়ান ড্রামা সিরিজ ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজনের ট্রেলার মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। দ্বিতীয় সিজনের শেষে ব্যর্থ বিদ্রোহ, বন্ধুর মৃত্যু এবং গোপন বিশ্বাসঘাতকতার পর গল্প কোন দিকে মোড় নেয়, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। ট্রেলার সেই রহস্য আরও ঘনীভূত করেছে।
ফাইনাল সিজনের ট্রেলারে দেখা যাচ্ছে, শো-এর প্রধান চরিত্র Seong Gi-hun (অভিনয়ে Lee Jung-jae) সেই পরিচিত কফিনবন্দি অবস্থায় ফের প্লেয়ারদের এরিনায় ফিরে এসেছেন। বন্ধুদের কফিন খোলার পর দেখা যায়, প্লেয়ার নম্বর ৪৫৬ বেঁচে আছেন। তবে তাদের বিদ্রোহ ব্যর্থ হয়েছে এবং সিরিজের শেষ পর্বের জন্য ফের শুরু হয়েছে ভয়ঙ্কর খেলা।
Seong এবং তার সঙ্গীদের একটি নতুন খেলায় অংশ নিতে দেখা যায়, যেখানে একটি বিশাল গাম্বলের মেশিন থেকে লাল ও নীল রঙের বল বের হয়, যা নির্ধারণ করবে পরবর্তী চ্যালেঞ্জ। ট্রেলারের শেষে একটি রহস্যময় শিশুর কান্নাও শোনা যায়।
নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, “অসহ্য হতাশার মুখে Seong কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, কারণ সে এবং বেঁচে থাকা খেলোয়াড়রা আরও মারাত্মক গেমের মধ্যে নিক্ষিপ্ত হবে যা সকলের সংকল্প পরীক্ষা করবে। প্রতিটি রাউন্ডের সাথে সাথে তাদের পছন্দগুলি ক্রমবর্ধমান গুরুতর পরিণতির দিকে ধাবিত হবে।”
মূল অভিনেতাদের মধ্যে Lee Jung-jae Seong Gi-hun-এর চরিত্রে, Lee Byung-hun ফ্রন্ট ম্যানের ভূমিকায় এবং Wi Ha-jun Hwang Jun-ho-র চরিত্রে ফিরছেন। এছাড়াও Yim Si-wan, Park Sung-hoon, Jo Yu-ri এবং Park Gyu-young-কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। ‘স্কুইড গেম’ সিজন ৩ আগামী ২৭ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে। ট্রেলার মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ফাইনাল রাউন্ডে গল্পের পরিণতি দেখার জন্য মুখিয়ে আছেন সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.