অবশেষে উপস্থিত হল সেই দিন। গতকাল সম্প্রচারিত হলো মিঠাই এর শেষ পর্ব। অনকেই মেনে নিতে না পারলেও নতুনকে স্বাগত জানাতে হাসিমুখে বিদায় জানিয়েছেন। আগেই ঘোষণা করা হয়েছিল অন্তিম তারিখ যদিও সেই তারিখ কিছুটা এগিয়ে এসেছে পরে। শেষ হয়ে গেলেও উচ্ছে বাবু, মিঠাই, শ্রীতমা, তোরসা, রাতুল প্রত্যেকটি চরিত্রের টুকরো কিছু স্মৃতি চিরকালের জন্য থেকে যাবে দর্শকদের মননে।
হাসি কান্না সব মিলিয়ে বেশ জমজমাট ছিল মিঠাইয়ের অন্তিম পর্ব। অনেকেই চেয়েছিলেন ধারাবাহিকের সময়সীমা কিছুটা বাড়ুক কিন্তু কিছু করার নেই, দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ‘ফুলকি’। তাইতো আক্ষরিক অর্থে ‘সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই’। তবে চিন্তার কিছু নেই আসছে ‘মিঠাই ২’ একথার ইঙ্গিত দিয়েছিলেন সৌমীতৃষা নিজেই, তার অপেক্ষায় রয়েছেন দর্শকরা এখন।
গল্পের শেষ পর্বে দেখা গেছে মিঠাইয়ের কাছে মিষ্টি তৈরী শিখছে সিদ্ধার্থ। আজ্ঞে হ্যাঁ, সেই সিদ্ধার্থ ওরফে উচ্ছেবাবু যার মুখে শোনা যেত ‘I Hate Sweets’ সেই আজ অবলীলায় বলে দিতে পারে ‘I Love Sweets’। ধারাবাহিক চিরকাল থেকে যায় দর্শকদের মনে ‘মিঠাই’ ও তাদের মধ্যে একটি, মিঠাই মানে মনোহরার সেই সেট, মিঠাই মানে মোদক পরিবার, মিঠাই মানেই কান্না হাসি মজা সব মিলিয়ে একটা জমজমাট সন্ধ্যা।







