কলকাতা

সেক্টর ফাইভে “যাত্রী-সাথী” অ্যাপের নতুন পরিষেবার উদ্বোধন

সল্টলেক সেক্টর ফাইভে যাত্রী পরিবহণ ব্যবস্থায় আরও এক ধাপ উন্নতি ঘটল। মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়ের হাতে “যাত্রী-সাথী” অ্যাপের Where is My Bus পরিষেবার শুভ সূচনা হলো। এই অভিনব উদ্যোগ সাধারণ যাত্রীদের যাত্রা আরও সহজ, সুরক্ষিত ও পরিকল্পিত করে তুলবে।

“Where is My Bus” পরিষেবার মাধ্যমে যাত্রীরা এখন সহজেই জানতে পারবেন বাসের বর্তমান অবস্থান। পাশাপাশি, বাস তাদের লোকেশনে পৌঁছাতে কত সময় লাগবে, তাও নির্দিষ্টভাবে দেখা যাবে অ্যাপ-এর মাধ্যমে। যেকোনো রুটের নির্ধারিত ভাড়া ও সমস্ত স্টপেজের তথ্যও পাওয়া যাবে সহজেই। যাত্রীদের সুবিধার্থে অ্যাপের মাধ্যমে ডিজিটাল ভাড়াও প্রদান করা যাবে, যা নগদ লেনদেন কমাবে এবং পরিষেবাকে আরও স্বচ্ছ করবে।

এছাড়া, বাস পরিষেবাগুলিকে একটি আধুনিক কন্ট্রোল রুমের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। এর ফলে, ওভার-স্পিডিং, রুট ডাইভারশন বা যেকোনো জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

এই প্রযুক্তিনির্ভর পরিষেবা শহরের পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক এবং জনবান্ধব করে তুলবে বলে আশাবাদী পরিবহন বিভাগ। “যাত্রী-সাথী” অ্যাপ এখন শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং এক আধুনিক ও দায়িত্বশীল শহরের প্রতিফলন।

এই পরিষেবা রাজ্যের অন্যান্য অংশেও দ্রুত ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.