জেলারাজনীতি

বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক: অনুব্রত মণ্ডল প্রাসঙ্গিক কি না, উঠছে প্রশ্ন

বীরভূম জেলা রাজনীতিতে বড়সড় রদবদল এনেছে তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। এখন তিনি শুধুমাত্র কোর কমিটির সদস্য। এই পরিবর্তনের পর রবিবার অনুষ্ঠিত হল তৃণমূলের কোর কমিটির বৈঠক, যা ঘিরে ছিল প্রবল রাজনৈতিক কৌতূহল।

সদ্য নবগঠিত ৯ সদস্যের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিংহ, বিকাশ রায় চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায় সহ আরও দুই সাংসদ। যদিও এদিন বৈঠকে শতাব্দী রায় অনুপস্থিত ছিলেন এবং সুদীপ্ত ঘোষ ব্যক্তিগত কারণ দেখিয়ে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

বৈঠকে উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব, অনিয়মিত বৈঠক এবং নেতৃত্বে অনুব্রতর ভূমিকা নিয়ে প্রশ্ন। তবুও কোর কমিটির নেতারা ঐক্যের বার্তা দিয়েছেন। কাজল শেখ এবং আশিস বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এদিনের আলোচনায় সিদ্ধান্ত হয়, অনুব্রত মণ্ডলের পরিকল্পনায় থাকা তিনটি মিছিল নির্ধারিত দিনেই হবে। পাশাপাশি, কাজল শেখের প্রস্তাব অনুযায়ী প্রতি মাসে তিনটি কোর কমিটির বৈঠক আয়োজন করা হবে বোলপুর, সিউড়ি এবং রামপুরহাটে।

সব মিলিয়ে কোর কমিটির এই বৈঠক নতুন নেতৃত্ব এবং পুরনো অভিজ্ঞতার মেলবন্ধনে দলের ভবিষ্যৎ রূপরেখা গড়বে কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.