রাজ্য

২ মে থেকে সমস্ত সরকারি স্কুলে শুরু গরমের ছুটি

দার্জিলিং-এর পাহাড়ি এলাকা ও কালিম্পং জেলা ছাড়া গরমের কারণে রাজ্যের সরকারি, সরকার-পোষিত স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ২ মে থেকেই বহাল থাকল সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথাই জানিয়ে দেন।

 

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু, এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হয় প্রবল তাপপ্রবাহ। তখনই পরিস্থিতির কথা বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় ২ মে থেকে গরমের ছুটি পড়ার কথা জানান। পরে তাপপ্রবাহের প্রকোপ আরও বেড়ে যাওয়ায় ১৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সরকারি স্কুল ছুটির কথা ঘোষণা করেন তিনি।

 

২৫ এপ্রিল থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আবারও ক্লাস শুরু হয়। ফের মে’র শুরুতেই শুরু ছুটি। চলবে ৪ জুন পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.