অফিস টাইমে অন্যতম গুরুত্বপূর্ণ যানবাহন হলো বাস। এবার বাসমালিকদের সংগঠনদের একাংশ একাধিক অভিযোগ নিয়ে ধর্মঘট ডাকার হুশিয়ারি দিয়েছিল। তবে যানবাহনের পরিষেবা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই এবার বাস মালিক সংগঠন ধর্মঘট থেকে নিজেদের বিরত রাখলো।
বহুদিন ধরেই বাসমালিকদের সংগঠন পরিবহণ বাঁচাও কমিটির একগুচ্ছ অভিযোগ রয়েছে। বাস মালিক সংগঠন ৫ দফার দাবি নিয়ে সড়ব হয়েছিল। সেই কারণে চলতি মাসের আগামী ২২ ২৩ ও ২৪ তারিখে কলকাতার সহ গোটা রাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিকের সংগঠন। তবে রাজ্য সরকার পরিবহন ব্যবস্থার সচল রাখতে তড়িঘড়ি বুধবার কলকাতা পুলিশ কমিশনার মনো বর্মা, পরিবহণ সচিব সৌমিত্র মোহন-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বাস মালিকের সংগঠনের সঙ্গে বৈঠকে করেন।
সেখানেই বাস মালিকের পক্ষ থেকে তুলে ধরা হয় তাদের ৫ দফা দাবি। তার মধ্যে রয়েছে ১৫ বছরের পুরনো বাস বাতিল করা যাবে না, কোভিডের সময় গণনার বাইরে রাখা, পুলিশি হয়রানি বন্ধ , টোল ট্যাক্স নিয়ন্ত্রণ এবং ডিজেল মূল্য বৃদ্ধির মোকাবিলা। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত দাবি গুলি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। তারপরেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এ সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় সীমা বেঁধে দিল। এই সময়ের মধ্যে তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। এমন কি মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আর্জি জানি চিঠি দেয় বাস মালিকের সংগঠন। এই ধর্মঘট উঠে যাওয়ায় বেশ স্বস্তিতে আমজনতা।






