সোমবার ঘোষণা করা হয়েছে বলিউড অভিনেত্রী কাজল একটি নতুন পৌরাণিক হরর ছবি ‘মা’ দিয়ে বড় আবার পর্দায় ফিরছেন। এটি তাঁর কেরিয়ারের প্রথম হরর ছবি। আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সোমবার কাজল তাঁর ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করেছেন, যেখানে তাঁকে রক্ষক ও ধ্বংসকারী রূপে দেখা যাচ্ছে। পোস্টারে একটি ভয়ানক অন্ধকার আকাশ, বজ্রপাত এবং দুটি চরিত্রের মধ্যে তীব্র সংঘাতের দৃশ্য দেখা যাচ্ছে—একটি জ্বলন্ত লাল চোখ ও পোড়া ত্বকের দানবীয় মূর্তি এবং তার বিপরীতে কাজল, যিনি দানবের মুখোমুখি হয়ে তীব্র চিৎকারে দাঁড়িয়ে আছেন। পোস্টারে ট্যাগলাইন লেখা হয়েছে: “রক্ষক ভক্ষক অউর মা”।
এই পোস্টার শেয়ার করে কাজল লিখেছেন, “রক্ষক। ভক্ষক। মা। দ্য প্রোটেক্টর। দ্য ডেস্ট্রয়ার। ট্রেলার আসছে ৪ দিনে।” এটি নিশ্চিতভাবে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়েছে। অনেকে কমেন্ট বক্সে তাঁদের
বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি সায়উইন কোয়াড্রাস লিখেছেন। এটি প্রযোজনা করেছেন কাজলের স্বামী অজয় দেবগন এবং জ্যোতি দেশপাণ্ডে। সহ-প্রযোজক কুমার মঙ্গত পাঠক। ‘শয়তান’ ছবির নির্মাতারা এই ছবিটিও প্রযোজনা করছেন। জিও স্টুডিওস এবং দেবগন ফিল্মস নিবেদিত এই ছবিতে কাজল ছাড়াও রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেদিন শর্মা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। কাজলের সামনে রয়েছে হরর, অ্যাকশন, ড্রামা এবং মিস্ট্রি সহ বিভিন্ন ধারার ছবি।
‘মা’ ছাড়াও, তাঁকে চরণ তেজ উপ্পালাপতি পরিচালিত অ্যাকশন-প্যাকড ‘মহারাগিনী– কুইন অফ কুইনস ‘-এ দেখা যাবে, যেখানে তিনি ২৭ বছর পর প্রভু দেবার সঙ্গে জুটি বাঁধছেন। সম্প্রতি তাঁকে নেটফ্লিক্সের ‘দো পাত্তি’তে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে।







