রাজনীতি

“টাকা, নারী, গাড়ি দাও, পদ নাও!” বিজেপি জেলা সভাপতির নামে বিস্ফোরক পোস্টার, শোরগোল বঙ্গ রাজনীতিতে

বিজেপির অন্দরে কি তবে ভয়ঙ্কর ফাটল? শনিবার সকালেই কামারহাটির আগরপাড়া টেক্সটমেকো বয়াল গেট সংলগ্ন এলাকায় এমনই এক বিস্ফোরক পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে নাম উঠে এসেছে কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায় এবং নেতা দীপাঞ্জন গুহর। আর সেই পোস্টারে অভিযোগ— “টাকা, নারী, বাড়ি, গাড়ি দাও, চণ্ডীচরণ ও দীপাঞ্জনের থেকে পদ নাও!” সঙ্গে দাবি, “এই দুই নেতার অনুগামীদের হটাও, কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপি বাঁচাও!”

জেলা কার্যালয় থেকে রাজ্য দফতর— বিস্ফোরক পোস্টারে ছেয়ে যায় দুই প্রান্ত। এমনকী, বিজেপির এনডিএ সরকারের ১১ বছরের সাফল্য উদযাপন উপলক্ষে নির্মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিযুক্ত তোরণের উপরেও এই পোস্টার সাঁটানো হয়!

চাপে পড়ে বিজেপি নেতৃত্ব অবশ্য দ্রুততার সঙ্গে সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলে। যদিও জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি— একাধিকবার ফোন করেও মেলেনি সাড়া।

এদিকে, গেরুয়া শিবিরের একাংশ দাবি করেছে, বিরোধীদের চক্রান্তেই এই কাজ। কিন্তু তৃণমূল কংগ্রেসের কটাক্ষ করতে একটুও দেরি হয়নি। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “নিজেদের দলেই যদি স্বচ্ছতা না থাকে, তবে এমন দলে আর রাজনীতি করার মানে কী? যারা পোস্টার লাগিয়েছেন, তাঁদের বলব, তৃণমূলে আবেদন করুন!”

অন্তর্দ্বন্দ্ব, অভ্যন্তরীণ ক্ষোভ না কি চক্রান্ত— উত্তর যাই হোক, রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, বিজেপির ঘরে আগুন লাগল কোথা থেকে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.