অফবিট

পাকা কলা দীর্ঘদিন ভালো ও সতেজ রাখতে মেনে চলুন এই কয়েকটি টিপস্

কলা এমন একটি সুস্বাদু মিষ্টি ফল যা খেতে সকলেই কমবেশি ভালোবাসেন। কলাতে প্রচুর উপকার রয়েছে। এতে থাকে ফাইবার, আয়রণ, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতন গুণ। কলা রোজ খেলে আপনার হার্ট ভালো থাকবে।

এমন কি আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে কলা। কমবেশি সকলেই প্রায় পাকা কলা খেতে ভালোবাসেন। পাকা কলা কিন্তু সহজেই পচে যায়। বেশিদিন কিন্তু বাড়িতে রাখা যায় না। কোন উপায় পাকা কলা বাড়িতে রাখলে ভালো ও সতেজ থাকবে, দেখুন।

ঢেকে রাখুন: কলা টাটকা রাখার জন্য ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। তবে একসঙ্গে না ঢেকে আলাদা আলাদা করেও ঢেকে রাখতে পারেন, এতে অনেকদিন টাটকা থাকবে কলা।

কলাকে ঝুলিয়ে রাখলে মিলতে পারে সুবিধা। কলার ডাঁটার সঙ্গে একটি সুতো বেঁধে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন। এতে কলা তাড়াতাড়ি পাকবে না এবং অনেকদিন সতেজ থাকবে।

কলাকে দীর্ঘদিন টাটকা রাখতে ভিনিগার দিয়েও ধুতে পারেন। একটি বড় পাত্রে জল ভরে তাতে কয়েক চামচ ভিনিগার দিন। এতে কলা ডুবিয়ে নিন। এই কৌশলটির সাহায্যে কলাকে অনেক দিন সতেজ রাখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.