রাজ্যশিক্ষা

আইআইটি খড়্গপুরে অভিনব উদ্যোগ, ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের জন্য আসছে ‘ক্যাম্পাস মাদার’

বিদেশবিভুঁইয়ে পড়তে এসে মানসিকভাবে ভেঙে পড়া ছাত্রছাত্রীদের স্নেহে জড়াতে পাশে থাকবেন বিকল্প 'মা'রা। ছাত্র আত্মহত্যা ঠেকাতেই ডিরেক্টরের উদ্যোগ

ভারতের অন্যতম প্রধান প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এক অভিনব মানবিক উদ্যোগ নিতে চলেছে। ‘ক্যাম্পাস মাদার’ বা ‘বিকল্প মা’ নামক এই প্রকল্পে, আইআইটি ক্যাম্পাসে বসবাসকারী মহিলা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিশেষ মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে এমন এক দল, যারা মা-সদৃশ ভূমিকা নেবেন পড়ুয়াদের জীবনে।

সম্প্রতি দায়িত্ব নেওয়া আইআইটি খড়্গপুরের নতুন ডিরেক্টর সুমন চক্রবর্তী এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন। তাঁর কথায়, “সমবেদনা জানানো যথেষ্ট নয়, এখনই প্রয়োজন সক্রিয় পদক্ষেপের।” তিনি জানান, চলতি বছর ইতিমধ্যেই তিনজন মেধাবী পড়ুয়া আত্মহত্যা করেছেন, যা তাঁকে ও শিক্ষকসমাজকে গভীরভাবে আঘাত করেছে।

এই প্রেক্ষিতেই, আইআইটি প্রশাসন ‘স্টুডেন্ট ওয়েলকাম কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যারা প্রথম বর্ষের নবাগত ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের মানসিক সাপোর্ট দেবে। পাশাপাশি, ‘ক্যাম্পাস মাদার’ হিসেবে নির্বাচিত মহিলারা তাদের অভিজ্ঞতা ও স্নেহ দিয়ে ভেঙে পড়া ছাত্রছাত্রীদের শক্তি জোগাবেন।

এই মায়েরা পড়ুয়াদের সঙ্গে চা-কফি খেতে যেতে পারেন, ডিনারে নেমন্তন্ন করতে পারেন, কিংবা স্রেফ কিছুক্ষণ গল্প করে মন ভালো করে দিতে পারেন। তাঁদের লক্ষ্য, ক্যাম্পাসকে পড়ুয়াদের কাছে যেন নিজের ঘরের মতো করে তোলা। ছাত্রদের একাকিত্ব দূর করে তাঁদের জীবনে স্নেহ, সাহচর্য ও মানসিক স্থিতি ফিরিয়ে আনা।

ডিরেক্টর জানান, কয়েকদিনের মধ্যেই এই উদ্যোগের পুরো রূপরেখা প্রকাশ করা হবে। তাঁর আশা, এমন মানবিক ব্যবস্থাই আইআইটি খড়্গপুরকে ফের করে তুলবে এক অনন্য শিক্ষাঙ্গনে, যেখানে পড়াশোনার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্ব পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.